![]() |
সুস্বাদু মেয়নিজ |
উপকরণ:
♣ডিম ২ টা,♣ভেজিটেবল ওয়েল বা অলিভ ওয়েল ১ কাপ ( এর মধ্যে ১ টে- চামুচ সরিষার তেল হবে ),
♣লবন সামান্য,
♣চিনি ১ চা- চামুচ,
♣সাদা সরিষাবাটা আধা চা- চামুচ,
♣লেবুররস ২ টে- চামুচ,
♣গোলমরিচগুড়া ১ চা- চামুচ।,
প্রনালী:
♣♣প্রথমে বিটারে বা ব্লেন্ডারে ডিমের সাদা অংশ বিট করতে হবে বেশ কয়েকবার তারপর ডিমের কুসুম দিয়ে কয়েকবার বিট করে তেল বাদে সব উপকরন দিয়ে আবার বিট বা ব্ল্যান্ড করতে হবে।♣♣তারপর ১ চামুচ করে তেল দিতে হবে আর বিট করতে হবে। এভাবে সব তেল দিয়ে দিয়ে বিট করতে হবে । ভুলেও একবারে তেল ঢালা যাবে না। তাহলে মেয়নিজ শেষ।
♣♣এভাবে ৯/১০ মিনিট ধরে ব্ল্যান্ড বা বিট করতে হবে আর একটু একটু করে তেল দিতে হবে। একদম ক্রিমিক্রিমি হয়ে যাবে । ইচছা করলে কুঁচিকুঁচি সসা ও গাজর দিয়ে হালকা ব্ল্যান্ড বা বিট করে নিতে পারেন।
ব্যস হয়ে গেল মেয়নিজ।
♣♣কাঁচের বয়মে ভরে ফ্রিজে মেওনিজ রেখে প্রয়োজনে ব্যবহার করুন।
Thursday, April 07, 2016
Unknown

0 comments:
Post a Comment