প্রন ক্যাশুন্যাট সালাড
উপকরনঃ
• চিংড়িঃ ১কাপ(মাথা ও খোসা ছাড়ানো)
• ভাজা কাজু বাদামঃ ১/২কাপ
• তিলের তেল বা মাখনঃ ২ টেবিল চামচ
• রসুন কুচিঃ ১ টেবিল চামচ
• চিনিঃ ১চা চামচ
• কর্নফ্লাওয়ারঃ ১চা চামচ
• চিংড়ি স্টকঃ ৩ টেবিল চামচ
(১কাপ গরম পানির সাথে ১/২চা চামচ আদা-রসুন বাটা,চিংড়ির মাথা ও খোসা দিয়ে ১/২ ঘন্টা অল্প আচে রেখে ঘন পানিটুকু নিতে হবে)
সব সসঃ
• চিলি সসঃ ১টেবিল চামচ
• সয়া সসঃ ২ টেবিল চামচ
• টমেটো সসঃ ২ টেবিল চামচ
• ফিস সসঃ ১চা চামচ
• লেবুর রসঃ ১ টেবিল চামচ
সব ভেজিটেবলঃ
• ক্যপসিকামঃ ১/৪কাপ(লম্বা করে কুচি করা)
• লাল ক্যাপসিকামঃ ১/৪কাপ(লম্বা করে কুচি করা)
• গাজরঃ ১/৪কাপ (আধা সিদ্ধ ও লম্বা করে কুচি করা)
• শুকনো মরিচ টালাঃ ৩ টি(১ইঞ্চি লম্বা করে কাটা)
• পেয়াজের কলিঃ ১/৪কাপ(২ইঞ্চি লম্বা করে কাটা)
প্রনালী:
তেল গরম করে তাতে রসুন কুচি ও চিংড়ি দিয়ে ২ মিনিট ভেজ়ে ক্যপসিকাম,গাজর টুকরা দিয়ে আরো ২মিনিট ভাজতে হবে।
সব সস , কর্নফ্লাওয়ার ও চিংড়ি স্টক মিশিয়ে দিয়ে দিতে হবে।
এখন কাজু, শুকনো মরিচ, ১চা চামচ চিনি ও পেয়াজের কলি দিয়ে ১মিনিট রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।আলাদা লবন দিতে হবে না।
Friday, February 26, 2016
Unknown

0 comments:
Post a Comment