ক্রিসপি ভেজিটেবল চপ
উপকরণঃ-
==============
প্রণালী :-
==============
– প্রথমে কড়াইতে ২ চামচ তেল দিয়ে তাতে পেয়াজকুচি দিতে হবে। পেয়াজ বাদামী হলে কড়াইতে বীট, গাজর, মটর, নুন, রসুনবাটা, আদাবাটা, লঙ্কাকুচি দিয়ে ১০ মিনিট হাল্কা আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে।
– ১০ মিনিট পর আরও ২ চামচ তেল দিয়ে আরও ১০ মিনিট ঢাকা দিয়ে হাল্কা আঁচে রাখতে হবে।
– ১০ মিনিট হয়ে গেলেচুলা বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে।
– এবার আর একটা কড়াইতে ২ চামচ তেল দিয়ে পেস্ট করা আলু স্বেদ্ধ দিয়ে হাল্কা আঁচে ১০ মিনিট ভাজতে হবে এবং এই সময়ে আলু চামচ দিয়ে বারবার নাড়তে হবে, তা না হলে আলু কড়াইতে লেগে যেতে পারে।
– ১০ মিনিট হয়ে গেলে চুলা বন্ধ করে ঠান্ডা করতে দিতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর সব্জি ভাজার সঙ্গে আলু ভাজা ভালো করে মিক্সড করতে হবে। এবং চপের আকার দিতে হবে।
– এবার চপগুলোকে প্রথমে ডিমে ডুবিয়ে তারপর বিস্কুটের গুড়ো ভালো করে লাগাতে হবে।
– অথবা ১ কাপ জলে ৪ চামচ এরারুট দিয়ে একটা ব্যাটার বানাতে হবে।
– এবার চপগুলো প্রথমে এরারুট ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুড়ো ভালো করে লাগাতে হবে
– একটা প্যানে ৭ কাপ তেল দিয়ে মিডিয়াম টেম্পারেচারে গরম করতে দিতে হবে।
– তেল গরম হয়ে গেলে একে একে ভেজিটেবল চপগুলো দিতে হবে।
– চপগুলো হাল্কা বাদামী হলে তুলে নিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে হবে।
Friday, February 26, 2016
Unknown

0 comments:
Post a Comment