Sunday, February 28, 2016

হায়দ্রাবাদী চিকেন রেজালা

হায়দ্রাবাদী চিকেন রেজালা 



আজ  Special bangla Recipe আপনাদের জন্য নিয়ে এলো  হায়দ্রাবাদের একটি জনপ্রিয় খাবার চিকেন রেজালা। এটি রান্নাকরা খুব কঠিন কিছু নয় অন্য সব বিরিয়ানির মতই। এই সামান্য একটু ভিন্নতা রয়েছে। তবে খেতে খুব মজাদার।তবে চলুন দেখে নেই রান্না করতে কি কি উপকরণ লাগবে....



special bangla recipe


প্রয়োজনীয় উপকরণঃ

·         মুরগীর মাংস- ৫০০ গ্রাম
·         আদা বাটা- ১ চা চামচ
·         রসুন বাটা- ১ চা চামচ
·         পেয়াজ বাটা- ১/৪ কাপ
·         টকদই- ১/৪ কাপ
·         হলুদ গুড়া- ১/২ চা চামচ
·         মরিচ গুড়া- ১চা চামচ
·         ভাজা জিরার গুড়া- ১/২ চা চামচ
·         ধনে গুড়া- ১/২ চা চামচ
·         পোস্তদানা বাটা- ১/২ চা চামচ
·         তেল- সিকি কাপ
·         ঘি- ১ টে চামচ
·         লবণ- ১-১.৫ চা চামচ
·         কাচা মরিচ- ৮ টি
·         তেজপাতা- ২ টি
·         দারুচিনি ৩ টূকরো
·         এলাচ- ৩ টি
·         দেশী পেয়াজ মিহি কুচি- ১/২ কাপ
·         কেওড়ার জল- ১ টে চামচ

প্রস্তুত প্রণালীঃ

1.    মাংস টুকরো করে কেটে ধুয়ে নিন এবং পানি ঝরিয়ে নিন।
2.    হাড়িতে তেল গরম করে দারুচিনি, এলাচ ও তেজপাতার ফোরন দিয়ে মাঝারি আচে পেয়াজ বাদামী করে ভেজে নিন। এবার
3.    মাংস ও লবণ দিয়ে কিছুক্ষন ভেজে নিন।
4.    ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার বাটা বাদে বাকি সব বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। টকদই ভালো করে
5.    ফেটিয়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে রান্না করুন।
6.    ১০-১৫ মিঃ পর ঢাকনা খুলে ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আচে কিছুক্ষন রান্না করুন ও ঢেকে দিন।
১০ মিঃ পর ঢাকনা খুলে জিরার গুড়া ও পোস্তদানা বাটা দিয়ে আবার ও ঢেকে দিন।
তেল ভেসে উঠলে কাচা মরিচ ও কেওড়ার জল দিয়ে হালকা নেড়ে ১ টে চামচ ঘি ছড়িয়ে দিন। আচ কমিয়ে দমে রাখুন কিছুক্ষন।এভাবে তৈরী হয়ে গেল হায়দ্রাবাদী চিকেন রেজালা।
আরও মজাদার ও ভিন্নস্বাদের রেসিপির জন্য  Special Bangla Recipe ....



0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More