Monday, February 29, 2016

ক্রিসপি ফিশ ফ্রাই

special bangla recipe/ক্রিসপি ফিশ ফ্রাই
ক্রিসপি ফিশ ফ্রাই

বাড়িতে যেভাবে রুই মাছের ক্রিসপি ফ্রাই তৈরি করবেন জেনে রাখুন।

উপকরণ :

✿রুই মাছ টুকরা – ২ কাপ
✿পেঁয়াজ বাটা – ১ টেবিল চামচ
✿রসুন বাটা – ২ চা চামচ
✿আদা বাটা – আধা চা চামচ
✿শুকনা মরিচ গুঁড়া – আধা চা চামচ

✿চালের গুঁড়া – ১ চা চামচ
✿সাদা গোলমরিচ গুঁড়া – সিকি চা চামচ
✿ময়দা – ২ টেবিল চামচ
✿কর্ণ ফ্লাওয়ার – ১ চা চামচ
✿চিলি সস – ১ টেবিল চামচ
✿ফিশ সস – ২ চা চামচ
✿ডিম – ১ টা
✿লেবুর রস – ২ চা চামচ
✿লবণ – স্বাদমত
✿তেল – পরিমাণমত (ভাজার জন্য)
✿শসা, ধনেপাতা ও লেবু (চাকা করা) – পরিমাণমত (পরিবেশনের জন্য)

প্রস্তুত প্রণালি:


✿রুই মাছের পিঠের টুকরা গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
✿এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা , চিলি সস, ফিশ সস, ডিম, সাদা গোলমরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ময়দা, কর্ণ ফ্লাওয়ার, লেবুর রস, চালের গুঁড়া ও লবণ মাখিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখুন৷
✿মেরিনেট শেষে মাছের টুকরা গুলো ডুবো তেলে ভেজে তুলুন কিচেন টিস্যুর উপর।

পরিবেশন: গরম গরম পরিবেশন করুন শসা, ধনেপাতা ও লেবুর চাকা সহযোগে ক্রিসপি ফিশ ফ্রাই।


আরও মজাদার ও ভিন্নস্বাদের রেসিপির জন্য  Special Bangla Recipe ....

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More