Wednesday, May 18, 2016

মজার আনারস এর মোরব্বা

আনারস এর মোরব্বা

আনারস এর মোরব্বা

খুব অল্প উপাদান ও কিছু কৌশল অবলম্বন করে আপনিও ঘরেই তৈরি করতে পারেন মজার আনারস এর মোরব্বা
আনারস কাটার সময় মাঝ খানের শক্ত অংশ যেটা আমরা ফেলে দেই সেটা স্লাইস করে মোরব্বা বানানো হয়েছে।
খেতে কিন্তু দারুন লাগে।

আনারস এর মোরব্বা:

১ টা আনারস এর মাঝের অংশ তেরসা স্লাইস করাচিনি ৪ টেবিল চামচহলুদ ফুড কালার ২ ফোটাখাবার সোডা ১ চিমটিপানি ১ কাপ

সব একসাথে চুলায় দিয়ে জাল করুন।
পানি শুকিয়ে এলে সোডা দিয়ে নেড়ে নামিয়ে নিন।
বাতাসে বা রোদে শুকিয়ে নিলেই ঝরঝরে হয়ে যাবে।

Tuesday, May 17, 2016

হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি

হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি

হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি


আজকের রেসিপির নাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি। খাসির মাংস দিয়ে তৈরি হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানি খুব সুস্বাদু এবং মজাদার। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন মুখরোচক হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি।


উপকরণঃ

খাসির মাংস এক কেজি,

বাসমতি চাল ৫০০ গ্রাম,

জিরা এক টেবিল চামচ,

গরম মসলা দুই টেবিল চামচ,

গরম মসলা গুঁড়া দুই টেবিল চামচ,

গোলাপজল এক টেবিল চামচ,

আদা-রসুন বাটা দুই টেবিল চামচ,

পেঁয়াজ বেরেস্তা দুই কাপ,

পুদিনা পাতা, টকদই দুই কাপ,

হলুদ গুঁড়া সামান্য,

মরিচ গুঁড়া,

অল্প জাফরান,

ধনিয়া পাতা সামান্য,

তেল পরিমাণমতো,

বাদাম ৫০ গ্রাম,

লবণ স্বাদমতো এবং 

সেদ্ধ ডিম দুটি সাজানোর জন্য।


প্রস্তুত প্রণালি:


খাসির মাংস ভালো করে ধুয়ে এর মধ্যে গরম মসলা, লবণ, আদা-রসুন বাটা, মরিচ বাটা ও টকদই দিয়ে মাখিয়ে মেরিনেটের জন্য সারারাত ফ্রিজে রেখে দিন।

প্রথমে পানি গরম করে এর মধ্যে তেল এবং লবণ দিয়ে চাল আধা সেদ্ধ করে নিন। এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এই ভাজা পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ মেরিনেট করা মাংসে মিশিয়ে আলাদা রেখে দিন।

একটি কাপে গরম দুধের মধ্যে জাফরান মিশিয়ে আলাদা করে রাখুন। এখন অন্য একটি প্যানে মেরিনেট করা মাংস দিয়ে এর ওপর আধা সেদ্ধ চাল, পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং পেঁয়াজ বেরেস্তা সাজিয়ে দিন।

জাফরান গোলানো দুধ এর ওপর ছড়িয়ে দিন। প্যানের মুখ ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ৪৫ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে সামান্য গোলাপজল দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এবং সেদ্ধ ডিমের কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি।


নানা রকম হালুয়া

হরেক রকম হালুয়া 
♣♣ আমের হালুয়াঃ

যা লাগবে :
আমের রস দুই কাপ, চিনি এক কাপ, দুধ এক কাপ, কর্নস্টার্চ দুই টেবিল চামচ, ঘি দুই টেবিল চামচ।

যেভাবে করবেন :
পাত্রে ঘি গরম করে আমের রস দিন। কিছুক্ষণ নেড়ে দুধ দিয়ে আরও তিন থেকে ৪ মিনিট নেড়ে ঘন করে নিন। এবার চিনি দিয়ে নেড়ে চিনি গলিয়ে নিন। এখন কর্নস্টার্চ দিয়ে নামিয়ে মোল্ডে দুই থেকে তিন ঘণ্টা ফ্রিজে জমতে দিন। আমের টুকরো সাজিয়ে পরিবেশন করুন।

♣♣ নিসাস্তার হালুয়াঃ

যা লাগবে :
নিসাস্তা চার কাপ, চিনি দুই কাপ, ঘি এক কাপ, ফুড কালার (সবুজ) এক টেবিল চা চামচ, জেলাটিন দুই টেবিল চামচ (ছোট কুচি করা), মিল্ক ফ্লেভার এক চা চামচ।

যেভাবে করবেনঃ
১ ঘণ্টা সুজি ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে ছেঁকে নিলে যে পানি থাকে তাই নিসাস্তা। চুলায় মাঝারি আঁচে ঘিয়ে নিসাস্তা, চিনি, ফুড কালার ও পানি (এক থেকে দুই কাপ) দিন। মিশ্রণটি একটু গরম হলে ই জেলাটিন দিতে হবে এবং জেলাটিন গলে গেলে আর মিশ্রণটা একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফ্রিজে রাখুন। ২০ মিনিট সম্পূর্ণ মিশ্রণকে টুকরো করতে হবে এবং কিছু অংশ কুচি কুচি করে ছিটিয়ে দিতে হবে।

♣♣ কর্নফ্লাওয়ার এর হালুয়াঃ

যা লাগবে :
কর্নফ্লাওয়ার এক কৌটা, চিনি এক কাপ, পানি এক কাপ, ঘি এক কাপ, ভ্যানিলা পাউডার এক চা চামচ, গুঁড়া দুধ তিন থেকে চার কাপ, ফুড কালার (অরেঞ্জ)

যেভাবে করবেনঃ
কর্নফ্লাওয়ার, চিনি, গুঁড়াদুধ, ভ্যানিলা পাউডার একসঙ্গে মিশিয়ে চুলায় ঘি গরম হলে মিশ্রণটি দিয়ে নাড়তে হবে। পানি দিতে হবে নাড়া অবস্থায়। এবার অরেঞ্জ ফুড কালার দিতে হবে। যখন শক্ত হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

♣♣ বুটের ডালের হালুয়াঃ

যা লাগবে :
বুটের ডাল এক কাপ, ঘন দুধ/কনডেন্স মিল্ক এক কাপ, গরুর দুধ দুই কাপ, চিনি এক কাপ, ঘি এক থেকে দুই কাপ
দারুচিনি তিন থেকে চার চা চামচ, ফুড কালার ডার্ক রেড।

যেভাবে করবেনঃ
ডাল ধুয়ে তরল দুধে ভিজিয়ে রেখে সিদ্ধ করে ডাল বেটে নিতে হবে। দুই লেয়ারের কালারের জন্য এখন এ সিদ্ধ ডালটা দুই ভাগ করতে হবে এবং এক ভাগে ফুড কালার মিশিয়ে নিন। কড়াইতে ঘি দিয়ে এক ভাগ ডাল দিয়ে নাড়তে হবে। চিনি, ঘন দুধ সব আলাদাভাবে তৈরি করতে হবে দুই লেয়ারের জন্য। হালুয়া ঘন হয়ে এলে প্রথমে ফুড কালার ছাড়া হালুয়াটুকু ট্রেতে ঢালুন। পরে ফুড কালার দেয়ার ওপর ঢেলে নিন। এবার হাতে ঘি মেখে লম্বাভাবে ট্রেতে ছড়ানো হালুয়া রোল করে নিন। ২০ মিনিট ফ্রিজে রেখে ২০ মিনিট পর রোলটা গোল গোল করে কেটে সাজিয়ে পরিবেশন করুন।

♣♣ আলুর হালুয়াঃ

যা লাগবে :
আলু সিদ্ধ এক কেজি, চিনি দুই কাপ, মালাই তিন থেকে চার কাপ, মাওয়া দুই টেবিল চামচ, লবণ তিন থেকে চার চা চামচ, ঘি এক কাপ, ফুড কালার ডিপ অরেঞ্জ।

যেভাবে করবেন :
আলু সিদ্ধ করে বটে নিন। কড়াইতে ঘি দিয়ে অর্ধেক বাটা আলু দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। এবার পর্যায়ক্রমে চিনি, মালাই, মাওয়া ও লবণ দিন। সব এক থেকে দুই ভাগ করে নিন। বাকি অর্ধেক হালুয়াও একইভাবে করতে হবে তবে ফুড কালার দিতে হবে। এখন আলুর হালুয়ার এক ভাগ বাটির মতো করে ভেতরে আর এক ভাগ গোল করে বসিয়ে দিন। তবারক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


♣♣লাচ্ছা সেমাই এর ২ রঙ হালুয়াঃ

যা লাগবে :
লাচ্ছা সেমাই এক প্যাক, দুধ এক লিটার, চিনি এক টেবিল চামচ, কনডেন্স মিল্ক তিন থেকে চার কাপ, রুহ আফজা দুই টেবিল চামচ, ফুড কালার রোজ পিঙ্ক।

যেভাবে করবেন :
প্রথমে দুধ জ্বাল দিয়ে একটু ঘন করতে হবে। অন্য দুই পাত্রে দুই ভাগে সেমাই রাখুন। জ্বাল দেয়া দুধ ও কনডেন্স মিল্ক ওই সেমাইয়ের ওপর সমানভাবে দুই ভাগে দিন। এক ভাগে রোজ পিঙ্ক কালার দিন, আর এক ভাগে রুহ আফজা দিয়ে দুই থেকে তিন মিনিট পর ১টার ওপর আর একটা সেমাই আসতে করে ঢেলে দিন এবং একটা চাপ দিয়ে বসিয়ে দিন।

চিকেন ভেজিটেবল বিরিয়ানি

 চিকেন ভেজিটেবল বিরিয়ানি

 চিকেন ভেজিটেবল বিরিয়ানি


শিশুরা সবজি খেতে চায় না। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রঙের সবজি পাওয়া যায়। রঙ্গিন সবজি এবং মুরগির মাংস দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন চিকেন ভেজিটেবল বিরিয়ানি। এটা শিশুরা পছন্দ করবে।

উপকরণ:

 বাসমতি চাল ৫০০ গ্রাম
মুরগির মাংস ৫০০ গ্রাম
গাজর ১/২ কাপ
ব্রকলি ১/২ কাপ
ক্যাপসিকাম ১ কাপ ( লাল,সবুজ,হলুদ)
 আদা বাটা ১ টে চামচ
 রসুন বাটা ১ টে চামচ

চিকেন কর্ন সুপঃ

চিকেন কর্ন সুপ

উপকরণ:


মুরগির অর্ধেকটা (হাড়সহ)।

ভুট্টা আধা কাপ।

কর্নফ্লাওয়ার পরিমাণ মতো।

ক্যাপসিকাম ও আলু ইচ্ছা মতো।

পেঁয়াজ কাটা আধা কাপ।

ময়দা ২ টেবিল-চামচ।

চিকেন স্টক অথবা পানি পরিমাণ মতো।

লবণ স্বাদ মতো।

গোলমরিচ-গুঁড়া পরিমাণ মতো।

তেল ১ টেবিল-চামচ।

মাখন ১ টেবিল-চামচ।

ক্রিম ১ কাপ (ইচ্ছা)৷

পদ্ধতি:


মাংস কেটে একটু লবণ এবং গোলমরিচ ছিটিয়ে মাখিয়ে নিন৷ হাঁড়িতে তেল গরম হলে, মাংস দিয়ে হালকা ভেজে নিন৷ সঙ্গে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, ময়দা ও মাখন দিয়ে পাঁচ ছয় মিনিট ভেজে চিকেন স্টক অথবা পানি দিন আধা হাঁড়ি ভরে৷ এভাবে প্রায় ৪৫ মিনিট সুপ রান্না করুন৷

মাংস সিদ্ধ হয়ে গেলে সুপ থেকে তুলে হাড় থেকে মাংসগুলো ছিড়ে সুপের মধ্যে দিয়ে হাড় ফেলে দিন। শেষে ক্রিম, গোলমরিচ-গুঁড়া, লবণ যদি লাগে তা দিয়ে আরও ছয় সাত মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

পরিবেশনের আগে পছন্দ মতো কাঁচামরিচ-কুচি, ধনেপাতা, লেবু দিয়ে পরিবেশন করতে পারেন৷

আম দিয়ে আইসক্রিম বানানোর সহজ রেসিপি

special bangla recipe/ম্যাঙ্গো আইসক্রিম

ম্যাঙ্গো আইসক্রিম

আম যদি আরেকটু ভিন্ন উপায়ে, একটু বেশি স্বাদে খাওয়া যায়, মন্দ কী! রইলো আম দিয়ে আইসক্রিম বানানোর সহজ রেসিপি-

উপকরণ : 
তরল দুধ ২ কাপ, 
ঘন দুধ ১ কাপ, 
ফেটে নেয়া তিনটি ডিমের কুসুম, 
চিনি আধাকাপ, 
আইসিং সুগার ৩ টেবিল চামচ, 
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, 
ক্রিম আধা কাপ, 
আমের রস এক কাপ।

প্রণালি : 
প্রথমে তরল দুধ, চিনি আর ডিম মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। এরপরে মোটামুটি ঘন হয়ে আসলে এতে কর্নফ্লাওয়ার মিশিয়ে আবার ফোটাতে হবে কিছুক্ষণ। ঠাণ্ডা হয়ে এলে বাটিতে ঢেলে ডিপ ফ্রিজে রাখুন। 
এক ঘণ্টা পর মিশ্রনটি বের করে এতে আমের রস, ঘন দুধ, আইসিং সুগার মিশিয়ে বিটার দিয়ে ভাল করে বিট করে আবার ফ্রিজে রেখে দিন। 
দুই ঘণ্টা পর আবার বের করে ক্রীম মিশিয়ে বিটার দিয়ে বিট করে আইসক্রিমের ছাঁচে ঢেলে ডিপে জমান। 
এবার ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন ম্যাঙ্গো আইসক্রিম.



Monday, May 16, 2016

চকলেট হালুয়া তৈরির রেসিপি

Special Bangla Recipe/  চকলেট হালুয়া

চকলেট হালুয়া

যা যা লাগবেঃ

সুজি-- আধা কাপ
বেসন-- আধা কাপ
চিনি -- এক কাপ
ঘি -- আধা কাপ
কোকো পাউডার-- ২ টে চামচ
চকলেট সিরাপ-- ১ টে চামচ
জয়ফল/দারুচিনি গুঁড়া-- সামান্য
ডিম-- ৩টা
দুধ/পানি-- ২ কাপ

যেভাবে করবেনঃ

ডিম, কোকো পাউডার, চকলেট সিরাপ, চিনি ও পানি/দুধ এক সঙ্গে ভালোকরে ব্লেন্ড করতে হবে।
 কড়াইয়ে ঘি গরম করে সুজি ভাজতে হবে। সুজি বাদামী রং হলে বেসন দিয়ে নাড়তে থাকুন।
এরপর ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে দিন। পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে জয়ফল-দারুচিনি গুঁড়া ভালো করে মিশিয়ে চুলা থেকে নামাতে হবে।
ঠাণ্ডা হলে বাদাম বা কিসমিস দিয়ে সাজিয়ে সুন্দর একটি পাত্রে পরিবেশন করুন বিশেষ স্বাদে চকলেট হালুয়া।

বুন্দিয়া/মতিচূর লাড্ডুঃ

Special Bangla Recipe/  বুন্দিয়া/মতিচূর লাড্ডুঃ

বুন্দিয়া/মতিচূর লাড্ডু

যা প্রয়োজনঃ

বেসন-- ১/২ কাপ
বেকিং পাউডার-- ১/২ চা চামচ
তেল--ভাজার জন্য
লেমন ইয়েলো ফুড কালার-- সামান্য

সিরার জন্য লাগবে-
১ ১/২ কাপ পানি
১ ১/২ কাপ চিনি
এলাচ গুড়ো এক চিমটি

যেভাবে করবেনঃ

বেসন+বেকিং পাউডার+পানি ১/২ কাপ+ফুড কালার দিয়ে খুব ভালো ভাবে ব্যাটার বানিয়ে নিন।একটি কড়াইতে তেল দিয়ে ছিদ্র ছিদ্র ঝাঁজরি তেলের কড়াইয়ের উপর রেখে বুন্দিয়ার ব্যাটার অল্প ঢেলে ঘুরাবেন ,ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। এভাবে অল্প অল্প করে ভেজে রাখবেন।আর একটি হাঁড়িতে পানি আর চিনি দিয়ে সিরা করে সব বুন্দিয়া একসাথে ঢেলে দিয়ে মৃদু আঁচে নাড়বেন। মাঝে মাঝে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে।বুন্দিয়ায় রস ঢুকে নরম হলে নামিয়ে অল্প ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেনড করে নিন। যেন বুন্দিয়া ভাঙে, কিন্তু মিশে হালুয়া না হয়ে যায়।তারপর বাদাম কুচি দিয়ে মাখিয়ে নিন।হাতে তেল বা ঘি মাখিয়ে লাড্ডুর শেইপ করে পরিবেশন করুন।

নোটঃ

বুন্দিয়া তৈরির আগে একটি বাটিতে পানি নিয়ে অল্প গোলা ফেলে দেখবেন। ভেসে উঠলে বুঝতে হবে গোলা ঠিক আছে, না হয় আর একটু পানি মেশাবেন।

সুজি গাজরের হালুয়া

Special Bangla Recipe/সুজি গাজরের হালুয়া

সুজি গাজরের হালুয়া

যা যা লাগবেঃ

ঘিয়ে ভাজা সুজি- ১/৪ কাপ
দুধ- ২ লিটার
গ্রেটেড গাজর- ২ টি
ঘি - ২ টে চামচ
এলাচ ৪/৫ টি
দারচিনি- ১ টুকরা
তেজপাতা- ১ টি
কাজুবাদাম গুড়া করা- ৩/৪ টে চামচ
চিনি- দেড় কাপ

যেভাবে করবেন :

তেজপাতা, এলাচ দারচিনি দিয়ে দুধ জাল করে কিছুটা ঘন করে নিন।
এবার তেজপাতা ইত্যাদি উঠিয়ে সুজি, গাজর,বাদাম দিন।সেদ্ধ হয়ে গেলে চিনি দিন।
পছন্দমতো ঘন করে নামিয়ে পরিবেশন করুন। 

কাজু বাদামের বরফি

Special Bangla Recipe/কাজু বাদামের বরফি


কাজু বাদামের বরফি 

উপকরণ: 

কাজু বাদাম অথবা পেস্তা বাদাম ২ কাপ ,
 চিনি স্বাদমত,
গুড়া দুধ ৪ টেবিল চামচ,
১ কাপ তরল দুধ

প্রনালী: 

কাজু বরফি অথবা পেস্তা বরফি বানাতে চাইলে, বাদাম ভিজিয়ে রাখুন আগের দিন রাতে, এতে বাদাম পেষ্ট করতে সুবিধা হবে এবং মিহি হবে, বাদাম ভাল মত না ভিজলে পেষ্ট দানা দানা হবে।
এবার অল্প আচে কড়াই গরম করুন, কড়াই গরম হয়ে গেলে, বাদাম পেষ্ট ঢালুন এবং নাড়তে থাকুন।
২-৩ মিনিট পর তরল দুধটুকু ঢেলে দিন এবং নাড়তে থাকুন। ৫ মিনিট পর গুড়া দুধ ঢেলে দিন এবং ভালো করে নাড়তে থাকুন যেন তলায় না লেগে যায়।
এবার চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুক্ষন পর বাদাম পেষ্ট আঠালো হয়ে কড়াই থেকে আলাদা হয়ে আসলে চুলা বন্ধকরে দিন এবং অপেক্ষা করুন ঠান্ডা হওয়ার জন্য।
ঠান্ডা হয়ে গেলে এলুমিনিয়াম ফয়েল সমান করে রাখুন এবং বরফি কাটুন। কিছুক্ষন ফ্রিজে রাখলে ভালো হয়, এতে করে বরফিগুলোএকটু শক্ত হবে। আপনার বানানো বরফি এবার পরিবেশন করুন। 

জামের হালুয়া

Special Bangla Recipe/জামের হালুয়া

জামের হালুয়া


উপকরণ: 

জাম ১ কাপ,
পানি ১ কাপ,
কর্নফ্লাওয়ার ১ কাপ,
চিনি দেড় কাপ,
এলাচ গুঁড়া সামান্য,
বাদাম পছন্দমতো,
ঘি সিকি কাপ।

প্রণালি: 

জাম পানিতে সেদ্ধ করে ছেঁকে নিতে হবে। জামের পানির সঙ্গে কর্নফ্লাওয়ার, চিনি, এলাচ গুঁড়া ও বাদাম মিশিয়ে ঘিতে ভেজে নিতে হবে৷
গরম অবস্থায় পাত্রে ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে কেটে পরিবেশন করতে হবে।

লাচ্ছা সেমাই এর বরফি

special bangla recipe/ লাচ্ছা সেমাই এর বরফি


 লাচ্ছা সেমাই এর বরফি

এটা লাচ্ছা সেমাই এর বরফি। নাড়বার ঝামেলা নেই। সহজেই বানানো যায়। আর খেতে দারুণ ইয়াম্মি।

উপকরণ:

লাচ্ছা সেমাই - ১ প্যাকেট
দুধ - ৩ লিটার ( জাল দিয়ে ১লিটার করতে হবে)
ফেটানো ডিম - ২টি
চিনি - ১/২কাপ
এলাচ - ৪টি
দারুচিনি - ২টি
ঘি - ৪টেবিল চামচ
পেস্তাবাদাম - ইচ্ছামত ( সাজানোর জন্য)

যেভাবে করবেন :

এলাচ ও দারুচিনি দিয়ে দুধ জাল করে ১লিটার করতে হবে।
 এবার চিনি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেটানো ডিম দিয়ে নাড়তে থাকুন।
আবার চুলায় বসিয়ে আরো কিছুক্ষণ নাড়ুন।
চুলা থেকে নামিয়ে দুধে সেমাই দিন।
 ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
 ইলেকট্রিক ওভেনে বসানোর জন্য ট্রেতে ঘি মেখে সেমাই সমানভাবে বিছিয়ে দিন।
এবার প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন।
 ঠান্ডা করে কেটে নিন ।

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More