Monday, May 02, 2016

সুস্বাদু জিবে পানি আনা আমের মোরব্বাঃ

আমের মোরব্বা
আমের মোরব্বাঃ

উপকরণঃ

★ বড় কাঁচা আম ৭-৮টি,
★ চিনি দেড় কেজি, অথবা আপনার ইচ্ছানুযায়ী
★ ফিটকিরি গুঁড়া ১ চা চামচ
★ তেজপাতা ২টি,
★ এলাচ ১ টুকরা,
★ চুন ভেজানো আধা চা চামচ।
★ পানি পরিমাণমতো

 প্রস্তুত প্রণালিঃ

আম ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিটি আমের ২ টুকরা করে নিন।

আমের আঁটি ফেলে পানিতে রাখুন অনেকক্ষণ। কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন।
এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন। এভাবে ১ ঘণ্টা পরপর ২ থেকে ৩ বার পানি বদলিয়ে নিন।
পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুলে নিন। চুন ও ফিটকিরি গোলানো পানিতে প্রায় ৩-৪ ঘণ্টা ডুবিয়ে রাখুন।
২ ঘণ্টা পর পানি থেকে আমগুলো নিংড়িয়ে তুলুন। ফুটানো পানিতে আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন। চিনিতে পরিমাণ মতো পানি দিয়ে সিরা তৈরি করুন। সিরায় আম দিয়ে জ্বাল দিতে থাকুন। আচার জ্বাল দেওয়া হলে সেটি নামিয়ে এক রাত রেখে দিন। পরের দিন আবার জ্বাল দিয়ে ঘন হলে তা নমিয়ে বয়ামে ভরে রাখুন।

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More