![]() |
|
উপকরণ:
♣কাজু বাদাম অথবা পেস্তা বাদাম ২ কাপ ,♣ চিনি স্বাদমত,
♣গুড়া দুধ ৪ টেবিল চামচ,
♣১ কাপ তরল দুধ
প্রনালী:
কাজু বরফি অথবা পেস্তা বরফি বানাতে চাইলে, বাদাম ভিজিয়ে রাখুন আগের দিন রাতে, এতে বাদাম পেষ্ট করতে সুবিধা হবে এবং মিহি হবে, বাদাম ভাল মত না ভিজলে পেষ্ট দানা দানা হবে।এবার অল্প আচে কড়াই গরম করুন, কড়াই গরম হয়ে গেলে, বাদাম পেষ্ট ঢালুন এবং নাড়তে থাকুন।
২-৩ মিনিট পর তরল দুধটুকু ঢেলে দিন এবং নাড়তে থাকুন। ৫ মিনিট পর গুড়া দুধ ঢেলে দিন এবং ভালো করে নাড়তে থাকুন যেন তলায় না লেগে যায়।
এবার চিনি দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুক্ষন পর বাদাম পেষ্ট আঠালো হয়ে কড়াই থেকে আলাদা হয়ে আসলে চুলা বন্ধকরে দিন এবং অপেক্ষা করুন ঠান্ডা হওয়ার জন্য।
ঠান্ডা হয়ে গেলে এলুমিনিয়াম ফয়েল সমান করে রাখুন এবং বরফি কাটুন। কিছুক্ষন ফ্রিজে রাখলে ভালো হয়, এতে করে বরফিগুলোএকটু শক্ত হবে। আপনার বানানো বরফি এবার পরিবেশন করুন।
Monday, May 16, 2016
Unknown

0 comments:
Post a Comment