Monday, May 16, 2016

লাচ্ছা সেমাই এর বরফি

special bangla recipe/ লাচ্ছা সেমাই এর বরফি


 লাচ্ছা সেমাই এর বরফি

এটা লাচ্ছা সেমাই এর বরফি। নাড়বার ঝামেলা নেই। সহজেই বানানো যায়। আর খেতে দারুণ ইয়াম্মি।

উপকরণ:

✿লাচ্ছা সেমাই - ১ প্যাকেট
✿দুধ - ৩ লিটার ( জাল দিয়ে ১লিটার করতে হবে)
✿ফেটানো ডিম - ২টি
✿চিনি - ১/২কাপ
✿এলাচ - ৪টি
✿দারুচিনি - ২টি
✿ঘি - ৪টেবিল চামচ
✿পেস্তাবাদাম - ইচ্ছামত ( সাজানোর জন্য)

যেভাবে করবেন :

✿এলাচ ও দারুচিনি দিয়ে দুধ জাল করে ১লিটার করতে হবে।
✿ এবার চিনি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেটানো ডিম দিয়ে নাড়তে থাকুন।
✿আবার চুলায় বসিয়ে আরো কিছুক্ষণ নাড়ুন।
✿চুলা থেকে নামিয়ে দুধে সেমাই দিন।
✿ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
✿ ইলেকট্রিক ওভেনে বসানোর জন্য ট্রেতে ঘি মেখে সেমাই সমানভাবে বিছিয়ে দিন।
✿এবার প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন।
✿ ঠান্ডা করে কেটে নিন ।

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More