Thursday, May 05, 2016

টক-ঝাল-মিষ্টি চটপটি তৈরির সহজ রেসিপিঃ

special bangla recipe/টক-ঝাল-মিষ্টি  চটপটি

টক-ঝাল-মিষ্টি  চটপটি 

ছোট/বড় সবাই চটপটি খেতে পছন্দ করে।চটপটির নাম শুনলেই জিভে জল এসে যায়।বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে ধূলাবালি যুক্ত চটপটি না খেয়ে ঘরে তৈরী করুন ছোট/বড় সবার পছন্দের সু-স্বাদু চটপটি। তাই দেখে নিন কিভাবে ঘরে তৈরী করা যায় ছোট/বড় সবার পছন্দের চটপটি রেসিপি।

উপকরণঃ

✿ কাবলি বুট ১/২ কেজি

✿ বেকিং পাউডার ১ চা চামচ

✿ লবণ পরিমাণমতো

✿ পানি পরিমাণমতো

✿ আলু ৪টা (সেদ্ধ)

✿ পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ

✿ ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

✿ কাঁচামরিচ কুচি ২টা

✿ চটপটির মশলা ২ টেবিল চামচ

✿ লেবুর খোসা ১ চা চামচ

✿ ডিম সেদ্ধ ১টা

✿ বিট লবণ সিকি চা চামচ

✿ তেঁতুলের কাত্থ ১ কাপ

✿ ভাজা মরিচ গুঁড়া আধা চা চামচ

✿ লবণ পরিমাণমতো

✿ ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ

✿ বিট লবণ সামান্য

✿ পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালী:

কাবলি সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে বেকিং পাউডার, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। ইচ্ছা করলে সামান্য জর্দার রঙ দিতে পারেন। এবার সেদ্ধ আলু গ্রেট করে নিন। এবার একটা বাটিতে সেদ্ধ কাবলি দিয়ে এর সঙ্গে আলু, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর খোসা, চটপটির মশলা দিয়ে একসঙ্গে চামচ দিয়ে মেখে নিন। এবার মশলা মেশানো তেঁতুলের পানি দিয়ে নেড়ে উপরে কয়েকটা ফুচকা ভেঙে দিন। সবার উপর স্লাইস করা ডিম দিয়ে পরিবেশন করুন মজাদার চটপটি।

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More