Tuesday, May 17, 2016

চিকেন কর্ন সুপঃ

চিকেন কর্ন সুপ

উপকরণ:


মুরগির অর্ধেকটা (হাড়সহ)।

ভুট্টা আধা কাপ।

কর্নফ্লাওয়ার পরিমাণ মতো।

ক্যাপসিকাম ও আলু ইচ্ছা মতো।

পেঁয়াজ কাটা আধা কাপ।

ময়দা ২ টেবিল-চামচ।

চিকেন স্টক অথবা পানি পরিমাণ মতো।

লবণ স্বাদ মতো।

গোলমরিচ-গুঁড়া পরিমাণ মতো।

তেল ১ টেবিল-চামচ।

মাখন ১ টেবিল-চামচ।

ক্রিম ১ কাপ (ইচ্ছা)৷

পদ্ধতি:


মাংস কেটে একটু লবণ এবং গোলমরিচ ছিটিয়ে মাখিয়ে নিন৷ হাঁড়িতে তেল গরম হলে, মাংস দিয়ে হালকা ভেজে নিন৷ সঙ্গে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, ময়দা ও মাখন দিয়ে পাঁচ ছয় মিনিট ভেজে চিকেন স্টক অথবা পানি দিন আধা হাঁড়ি ভরে৷ এভাবে প্রায় ৪৫ মিনিট সুপ রান্না করুন৷

মাংস সিদ্ধ হয়ে গেলে সুপ থেকে তুলে হাড় থেকে মাংসগুলো ছিড়ে সুপের মধ্যে দিয়ে হাড় ফেলে দিন। শেষে ক্রিম, গোলমরিচ-গুঁড়া, লবণ যদি লাগে তা দিয়ে আরও ছয় সাত মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করুন।

পরিবেশনের আগে পছন্দ মতো কাঁচামরিচ-কুচি, ধনেপাতা, লেবু দিয়ে পরিবেশন করতে পারেন৷

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More