Thursday, March 31, 2016

ফিশ বল

special bangla recipe/ফিশ বল
ফিশ বল

উপকরণ :-
কাটা ছাড়ানো মাছ ৫০০ গ্রাম, 
আলুভর্তা আধা কাপ,
গোল করে পেঁয়াজ কুচি আধা কাপ, 
কাঁচামরিচ কুচি টেবিল চামচ, 
আদা মিহি কুচি চা চামচ, 
ধনেপাতা কুচি টেবিল চামচ, 
পুদিনা পাতা কুচি টেবিল চামচ, 
গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, 
লবণ স্বাদমতো, 
২টি ডিম ফেটানো, 
টোস্টের গুড়া প্রয়োজনমতো, 
তেল ভাজার জন্য
প্রণালী :-
মাছ সিদ্ধ করে ঠাণ্ডা হলে মেখে নিন। ডিম, টোস্টের গুড়া তেল ছাড়া সব উপকরণ ভালো করে মেখে নিন। 
এবার সবটুকু মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিতে হবে। বলগুলো ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে ডুবো তেলে বাদামী করে ভেজে নিন।
ব্যাস এবার পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশ বল


মাটন বটি কাবাব তৈরির সহজ রেসিপিঃ

special bangla recipe/মাটন বটি কাবাব
মাটন বটি কাবাব


উপকরণ :

১ কেজি মাটন (কিউব পিস করে এবং চর্বি ছাড়া), 
টক দই আ কাপ,
গরম মসলা ১ চামচ, 
ধনিয়া পাতা ১ চামচ, 
জিরা ১ চামচ, 
লাল মরিচ ২ চামচ, 
হলুদ আধা চামচ, 
লবণ পরিমাণমতো, 
সরিষার তেল ২ চামচ, 
সয়াবিন তেল আধা কাপ 
কাস্তুরি মেথি পাউডার,
আদা-রসুন পেস্ট ২ চামচ, 
পেঁপে আধা কাপ

প্রস্তুত প্রণালি : 
 এবার সব উপকরণ মিশিয়ে এর মধ্যে আধা কাপ টক দই দিয়ে দিন 
এবার ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিনশিকের মধ্যে পিসগুলোকে ঢোকাতে হবে। -তারপর গ্রিলে দিয়ে দিনঅথবা ওভেনে ১৮০      ডিগ্রীতে ৩৫- ৪০ মিনিট গ্রিল করুন  
বাদামি কালার হওয়ার পর নামাতে হবেমাঝে মধ্যে ঘুরিয়ে তেল দিতে হবেএটা হতে ৮ মিনিট সময় লাগতে পারে

ডিম গাজরের লাড্ডু তৈরির সহজ রেসিপিঃ

special bangla recipe/ডিম গাজরের লাড্ডু
ডিম গাজরের লাড্ডু

উপকরণঃ
গাজর কুচি ১ কাপ
ডিম ৩ টি
চিনি ১ কাপ
গুঁড়া দুধ ১/২ কাপ
তেল+ ঘি ১/২ কাপ
কেওড়া জল ১ চা চামচ
দারচিনি ১ টুকরা
এলাচ ২ টি
প্রণালীঃ
গাজর, চিনি, গুঁড়া দুধ এবং ডিম একসাথে ব্লেন্ড করে নিন
এবার একটি ননস্টিক প্যানে তেল ও ঘি গরম করে এতে ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে দিন, এতে যোগ করুন দারচিনি আর এলাচ
ঘন ঘন নাড়তে থাকবেন যাতে প্যানের তলায় না লেগে যায়মিশ্রণটি ঘন হয়ে আসলে কেওড়া জল দিয়ে দিন
মিশ্রণটি ঘন হয়ে পাতিলের গা ছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন , কিছুটা ঠাণ্ডা হলে লাড্ডু বানিয়ে নিন
উপরে বাদাম কুচি বা তবক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিম গাজরের লাড্ডু


Wednesday, March 30, 2016

মাংসের কিমা স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপিঃ

মাংসের কিমা স্যান্ডউইচ


 আজ থাকছে আপনাদের জন্য মাংসের কিমা স্যান্ডউইচ তৈরির সহজ রেসিপি। এটি খেতে খুবই মজা আর দেখতেও খুব ইয়ামি। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই  সেই রেসিপিটি।

উপকরণঃ
মাংসের কিমা – ২০০ গ্রাম
ছোটো সাইজের পেঁয়াজ – ২টো
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ

Monday, March 28, 2016

সুস্বাদু ছানার সন্দেশ তৈরির রেসিপিঃ

special bangla recipe/ছানার সন্দেশ
ছানার সন্দেশ

উপকরন:

► দুধ – ১ লিটার
► চিনি – আধা কাপের একটু কম
► এলাচ গুড়ো- ১ চিমটি
► লেবুর রস – ১ টেবিল চামচ
► পেস্তা বাদাম – সাজানোর জন্য

প্রনালী:

► প্রথমে হাড়িতে দুধ নিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে তাতে লেবুর রস দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকুন। ছানা ও পানি আলাদা হয়ে গেলে ছেকে নিন। প্রয়োজন হলে আরো একটু লেবুর রস দিন।

► ছানা থেকে চেপে চেপে পানি বের করে নিন। ছানা তে পানি থেকে গেলে সন্দেশ ভালো হবেনা। এরপর ছানা কে ২ ঘণ্টা খোলা বাতাসে রেখে দিন ।

► ছানা হাত দিয়ে ভালো করে মথে নিন। এবার ছানার সাথে চিনি এবং এলাচ গুড়ো মিশিয়ে নিয়ে একটি নন স্টিক প্যানে জ্বাল দিন। ঘন ঘন নাড়তে থাকুন। চিনি গলে একটু আঠা আঠা হয়ে গেলে নামিয়ে দ্রুত ট্রে তে বিছিয়ে আপনার পছন্দমত ১/২ বা ১ ইঞ্চি পুরু চারকোনা বা গোলাকার করে ছড়িয়ে দিন। আপনি চাইলে জ্বাল দেয়ার সময় এতে দুই-তিন টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিতে পারেন এবং জাফরান রঙ ও দিতে পারেন।

► উপরে পেস্তা বাদাম কুচি দিন। কিছুক্ষন ফ্রীজে রেখে ঠান্ডা হলে পছন্দমত শেপে কেটে পরিবেশন করুন।

সুস্বাদু নারকেল দুধের কৈ মাছ তৈরির রেসিপিঃ

special bangla recipe/নারকেল দুধের কৈ মাছ
নারকেল দুধের কৈ মাছ

বাঙালি খাবারের পুরোপুরি স্বাদ নিতে গরম ভাতের সঙ্গে খেতে পারেন নারকেলের দুধ দিয়ে রান্না করা কৈ মাছবাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই খাবারটি
উপকরণ:

কৈ মাছ ছয়টি,
নারকেল একটি,
পেঁয়াজ কুচি এক কাপ,
পেঁয়াজ বাটা আধা কাপ,
হলুদ গুঁড়ো আধা চা চামচ,

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী মাংসের রেসিপি

special bangla recipe/ঐতিহ্যবাহী মেজবানী মাংসের
ঐতিহ্যবাহী মেজবানী মাংস

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী মাংস এদেশের সব প্রান্তেই বেশ বিখ্যাত, তবে চট্টগ্রামে এর জনপ্রিয়তা অভাবনীয়এই জনপ্রিয় রান্নার জন্য চট্টগ্রামের বাবুর্চিদের ডাক পরে দেশের বিভিন্ন স্থানেতবে এখন আর চিন্তা নেই, আজ আপনাদের সাথে শেয়ার করছি এই বিখ্যাত রান্নার রেসিপি, যার সাহায্যে আপনিও এখন পারবেন চট্টগ্রামের সেই বিখ্যাত বাবুর্চিদেরমত মেজবান মাংস রান্না করতে!!!



উপকরণ১:

৪ কেজি গরুর মাংস
২ কেজি পেঁয়াজ (অর্ধেক বাটা, অর্ধেক কুঁচি)
২০০ গ্রাম আদাবাটা
২০০ গ্রাম রসুনবাটা
৫০ গ্রাম সাদা সরিষাবাটা
৫০ গ্রাম চিনাবাদামবাটা
২০০ গ্রাম নারকেলবাটা
২ টেবিল চামচ ধনে গুঁড়া
২ টেবিল চামচ জিরা গুঁড়া
৩ টেবিল চামচ মরিচ গুঁড়া
২ টেবিল চামচ হলুদ গুঁড়া
পরিমাণ মতো গরমমসলা
১ কেজি টমেটো
১/২ কেজি সরিষার তেল
৩৫০ গ্রাম ঘি
১০টি কাঁচা মরিচ
পরিমাণমতো লবণ

উপকরণ-২

৬টি মুখ চেরা এলাচি
৩টি দারুচিনি (২ ইঞ্চি)
৮টি লবঙ্গ
১/২ টেবিল চামচ গোলমরিচ
২ টেবিল চামচ মেথি
১টি জায়ফল
১ টেবিল চামচ জয়ত্রী
১ চা-চামচ
উপকরণ-৩:
জিরা ২০ গ্রাম
ধনে ১০ গ্রাম
রাঁধুনি ১৫ গ্রাম
শুকনা মরিচ ১০টি
তেজপাতা ৮টি

প্রণালি:

প্রথমে ৪ কেজি মাংস টুকরা করে ভালমতো ধুয়ে পানি ঝরাতে হবে
গরম পানি, ঘি ও কাঁচা মরিচ ছাড়া উপকরণ-১এরসবমসলা দিয়ে মাংস মেখে একটি সসপ্যানে মাংসটি বসাতে হবে। 
তারপর পানি দিয়ে ভালো ভাবে নেড়ে দিতে হবে উপকরণ-১ এর মসলাগুলো ভেজে, গুঁড়া করে মাংসে দিতে হবেমাঝারি আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে হবেমাঝে মধ্যে নেড়ে দিতে ভুলবেন না
যদি পানি শুকিয়ে যায় তাহলে আর একটু গরম পানি দিয়ে নিনবেশি দেওয়া যাবে নাঝোল মাখা মাখা রাখতে হবে। 
এর মধ্যে উপকরণ-২ এর মসলা গুলি ভেজে গুঁড়া করে নিনমাংস সিদ্ধ হওয়ার পর ওপরে যখন তেল ভেসে উঠবে কাঁচা মরিচ, গুঁড়া মসলা এবং বাকি মসলা ও ১০০ গ্রাম ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। 
এরপর ওপরে বেরেস্তা দিয়ে সার্ভিং ডিশে গরম গরম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী মাংস পরিবেশণ করুণ

চাইনিজ ভেজিটেবল তৈরির সহজ রেসিপি

special bangla recipe/চাইনিজ ভেজিটেবল
চাইনিজ ভেজিটেবল

উপকরণ:

ব্রকলি ১.৫ টা লম্বা লম্বা করে (বেশি ছোট হবে না)
বরবটি ২৫০ গ্রাম (লম্বা, বাঁকা করে কাটা)
গাজর মাঝারি সাইজ (৫-৬ টা, এটাও বাঁকা করে কেটে নিতে হবে)
পেপে মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে)
বাঁধাকপি ৪ ভাগের এক ভাগ
ক্যাপসিকাম ১ টা লম্বা চিকন করে কাটা
কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ

Sunday, March 27, 2016

গ্রেভি বিফ

special bangla recipe/ গ্রেভি  বিফ/গরু মাংস
 গ্রেভি  বিফ/গরু মাংস


যা লাগবেঃ

  • হাড় ছাড়া মাংস ২ কেজি, 
  • কর্নফ্লাওয়ার ৫ টেবিল
  • চামচ, ডিম ৪টি, 
  • পেঁয়াজ ১ কাপ, 
  • রসুনের বাটা ২ টেবিল চামচ,
  •  কাঁচমরিচ ১০টি, 
  • আদা ১ টেবিল চামচ, 
  • সয়া সস ৩ টেবিল চামচ, 
  • ওয়েস্টার সস ২ টেবিল চামচ, 
  • লবণ পরিমাণমতো, 
  • গোলমরিচ গুড়া ১ টেবিল চামচ, 
  • সয়াবিন তেল আধা কাপ, 
  • ঘি ৫০ গ্রাম।


যেভাবে করবেন:

মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে ধুয়ে নিতে হবে।
এবার মাংস, ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে
দিতে হবে ১ ঘণ্টা।তারপর অল্প আঁচে দীর্ঘ সময় নিয়ে
মাংসগুলোকে ভাজতে হবে।

আলাদা একটি কড়াইয়ে ঘি
গরম করে আদা বাটা, পেঁয়াজ ও মরিচ বাদামি করে
ভাজুন। তাতে মাংস, সয়া সস ও ওয়েস্টার সস, রসুন দিয়ে
নাড়তে হবে। পরিমানমতো পানি দিয়ে মাঝারি আঁচে
দশ মিনিট ঢেকে রাখুন।

 এবার কর্নফ্লাওয়ার গোলা, লবণ
ও গোলমরিচের গুড়া দিয়ে আরও ৫ মিনিট রাখতে হবে।
ব্যস হয়ে গেল আপনার মজাদার গ্রেভি বিফ চিলি।

Tuesday, March 22, 2016

হালকা মশলায় সবজি ভুনা খিচুড়ি

special bangla recipe/ সবজি ভুনা খিচুড়ি
 সবজি ভুনা খিচুড়ি


যা লাগবে:

পোলাও চাল ১ কাপ
ডাল (মুগ বা মসুর) ১/২ কাপ
মিক্সড সবজি (গাজর আলু বরবটি টমেটো পেঁপে) ১ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়ো মিলে ২ চা চামচ
জিরা গুঁড়ো ১/২ চা চামুচ
এলাচি দারচিনি তেজপাতা কয়েকটা
আস্ত জয়ত্রী ২-৩ টুকরা
লবণ স্বাদমত
ধনিয়া পাতা কুচি
তেল ২ টেবিল চামচ
অল্প মাখন বা ঘি
ফুটন্ত গরম পানি আন্দাজ মত

প্রনালি:

হাঁড়িতে তেল দিয়ে পেয়াজ কুচি লাল করে ভেজে নিন। এবার একে একে সব মশলা দিয়ে কষিয়ে এতে চাল ও সবজি দিয়ে দিন। নারাচারা করে গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। পানির আন্দাজটা কম বেশি হতে পারে। একটু দেখে দেবেন।
নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিন। এর একটু খানি গরম মাখন ছিটিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। টুকরা করা লেবুর পিস দিয়ে সাজিয়ে গরম গরম ডিম ভাজির সাথে পরিবেশন করুন এই হালকা মশলার সবজি খিচুড়ি।

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More