Thursday, March 31, 2016

ডিম গাজরের লাড্ডু তৈরির সহজ রেসিপিঃ

special bangla recipe/ডিম গাজরের লাড্ডু
ডিম গাজরের লাড্ডু

উপকরণঃ
♣গাজর কুচি ১ কাপ।
♣ডিম ৩ টি।
♣চিনি ১ কাপ ।
♣গুঁড়া দুধ ১/২ কাপ।
♣তেল+ ঘি ১/২ কাপ।
♣কেওড়া জল ১ চা চামচ।
♣দারচিনি ১ টুকরা।
♣এলাচ ২ টি।
প্রণালীঃ
♣গাজর, চিনি, গুঁড়া দুধ এবং ডিম একসাথে ব্লেন্ড করে নিন।
♣এবার একটি ননস্টিক প্যানে তেল ও ঘি গরম করে এতে ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে দিন, এতে যোগ করুন দারচিনি আর এলাচ।
♣ঘন ঘন নাড়তে থাকবেন যাতে প্যানের তলায় না লেগে যায়। মিশ্রণটি ঘন হয়ে আসলে কেওড়া জল দিয়ে দিন ।
♣মিশ্রণটি ঘন হয়ে পাতিলের গা ছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন , কিছুটা ঠাণ্ডা হলে লাড্ডু বানিয়ে নিন ।
♣উপরে বাদাম কুচি বা তবক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ডিম গাজরের লাড্ডু।


0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More