![]() |
| তরমুজের কুলফি |
উপকরণ:
✿ চাট মসলা পাউডার আধা চা চামচ,
✿ লেবুর রস এক চা চামচ,
✿ তরমুজের পেস্ট এক কাপ,
✿ শসার পেস্ট আধা কাপ,
✿ চিনি এক চা চামচ,
✿ এক টেবিল চামচ ক্রিম এবং
✿ লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি বাটিতে তরমুজের পেস্ট, শসার পেস্ট, চাট মসলা, লেবুর রস, চিনি ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার কুলফির
ছাঁচে মিশ্রণটি দিয়ে ফ্রিজে রেখে দিন। তিন-চার ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে প্লেটে নিয়ে এর ওপর ক্রিম দিয়ে দিন। ব্যস, তৈরি
হয়ে গেল দারুণ সুস্বাদু তরমুজের কুলফি।
Tuesday, March 08, 2016
Unknown

0 comments:
Post a Comment