![]() |
| রসুন ইলিশ এর স্পেশাল রেসিপি |
ইলিশ মাছের যে ভিন্নধর্মী রেসিপিঃ
ইলিশ মাছের কত পদই তো রাঁধতে জানি আমরা সবাই! ইলিশ ঝাল-ঝোল-ভুনা, ইলিশের
পোলাও,
ইলিশ
কোরমা,
ইলিশের
দোপেয়াজা,সরষে ইলিশ ইত্যাদি আরও কত কি। আজ Special Bangla Recipe তে থাকছে এমন
একটি রেসিপি, যেটা হয়তো আপনি আগে কখনোই খান নি। রেসিপিটি
হচ্ছে আস্ত রসুন দিয়ে ইলিশ। এই মাছটির সাথে রসুন অনেকেই খান না, কিন্তু একবার
রান্না করে খেয়েই দেখুন না! এমন দারুণ সুস্বাদ ইলিশের পদ আগে
কখনো চেখে দেখেন নি নিশ্চিত!
উপকরণ :
✿ ইলিশ মাছের
টুকরো ৭-৮ টি,
✿ আদা বাটা আধা চা চামচ,
✿ জিরা বাটা আধা চা চামচ,
✿ হলুদ গুঁড়ো আধা চা চামচ,
✿ শুকনা মরিচ গুঁড়ো আধা চা চামচ,
✿ রসুন বাটা আধা চা চামচ,
✿ পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
✿ কাঁচামরিচ ৪-৫ টি,
✿ রসুন ১০-১৫ কোয়া,
✿ পানি ও তেল পরিমাণ মতো।
✿ আদা বাটা আধা চা চামচ,
✿ জিরা বাটা আধা চা চামচ,
✿ হলুদ গুঁড়ো আধা চা চামচ,
✿ শুকনা মরিচ গুঁড়ো আধা চা চামচ,
✿ রসুন বাটা আধা চা চামচ,
✿ পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ,
✿ কাঁচামরিচ ৪-৫ টি,
✿ রসুন ১০-১৫ কোয়া,
✿ পানি ও তেল পরিমাণ মতো।
প্রণালি :
✿ মাছের
টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন।
✿ পাত্রে তেল একসঙ্গে গরম করে নিন। এরপর সব বাটা ও গুঁড়ো মসলা,স্বাদ অনুযায়ী লবণ এবং পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।
✿ তারপর মাছের টুকরোগুলো ও রসুন মসলায় ঢেলে তাতে সামান্য পানি ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন ১০ মিনিট।
✿ মাছ মাখা মাখা হয়ে এলে নামিয়ে ভাত আর সাথে পরিবেশন করুন।

Sunday, March 20, 2016
Unknown

0 comments:
Post a Comment