![]() |
| চাইনিজ ভেজিটেবল |
উপকরণ:
△ব্রকলি ১.৫ টা লম্বা লম্বা করে (বেশি ছোট হবে
না)
△বরবটি ২৫০ গ্রাম (লম্বা, বাঁকা করে কাটা)
△গাজর মাঝারি সাইজ (৫-৬ টা, এটাও বাঁকা করে কেটে নিতে হবে)
△পেপে মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে)
△বাঁধাকপি ৪ ভাগের এক ভাগ।
△ক্যাপসিকাম ১ টা লম্বা চিকন করে কাটা।
△কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
△সয়াসস (ডার্ক টা) ১ টেবিল চামচ
△কর্ণ ফ্লাওআর ২ টেবিল চামচ ১/২ কাপ পানিতে গুলে নিতে হবে
△চিনি ১ টেবিল চামচ
△চিকেন বুকের মাংস লম্বা টুকরা করা।
△গরম পানি ২ কাপ
△কর্ণ ফ্লাওয়ার সিদ্ধ করার জন্য
△আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে
△পেঁয়াজ (৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে)
△বরবটি ২৫০ গ্রাম (লম্বা, বাঁকা করে কাটা)
△গাজর মাঝারি সাইজ (৫-৬ টা, এটাও বাঁকা করে কেটে নিতে হবে)
△পেপে মাঝারি সাইজ ১ টা (গাজর এর মত বাঁকা করে)
△বাঁধাকপি ৪ ভাগের এক ভাগ।
△ক্যাপসিকাম ১ টা লম্বা চিকন করে কাটা।
△কালো গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
△সয়াসস (ডার্ক টা) ১ টেবিল চামচ
△কর্ণ ফ্লাওআর ২ টেবিল চামচ ১/২ কাপ পানিতে গুলে নিতে হবে
△চিনি ১ টেবিল চামচ
△চিকেন বুকের মাংস লম্বা টুকরা করা।
△গরম পানি ২ কাপ
△কর্ণ ফ্লাওয়ার সিদ্ধ করার জন্য
△আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে
△পেঁয়াজ (৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে)
প্রনালী:
△ক্যাপসিকাম বাদে
সব সবজি আলাদা ভাবে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময়ে একটু লবণ ও কর্ণ
ফ্লাওয়ার মিক্স করে নিলে সবজির রঙ ঠিক থাকে। সবুজ রঙ আর সবুজ
হবে। (যে সবজির যে রঙ
সেটা আরও গাড় হবে)
△সবজি গুলো
আধাসেদ্ধর একটু বেশি হবে।খেয়াল
রাখতে হবে যাতে গলে না যায়।
△সবজিগুলো থেকে
পানি ছেঁকে নিতে হবে।
△এবার একটা
প্যাণে তেল নিয়ে আদা ও রসুন হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে হবে।
△ হয়ে গেলে মুরগি
দিয়ে ভাজতে হবে।
△সাথে একটু লবণ, গোলমরিচ গুঁড়া ও
সয়সস দিয়ে আর ৪-৫ মিনিট ভাজা ভাজা করতে হবে
△এবার ক্যাপসিকাম
ও পেঁয়াজ দিয়ে আর ১-২ মিনিট নেড়ে চেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নাড়তে হবে।
△ এবার ২ কাপ গরম
পানি দিয়ে ঢেকে রাখুন। পানি যখন একটু কমে যাবে বা ৫-৬ মিনিট পর
ঢাকনা খুলে কর্ণ ফ্লাওআর গোলানো পানি দিয়ে (এই সময়ই তাড়াতাড়ি নাড়তে হবে) আর ২-৩ মিনিট
রান্না করুন।
△এবার চিনি ও
লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন।
টিপস:
△ সবজির রঙ ঠিক রাখার জন্য আলাদা আলাদা
সেদ্ধ করলে ভালো।
△ অবশ্যই সেদ্ধ করার সময়ই কর্ণ ফ্লাওয়ার
ও লবণ দেবেন। এটা সবজির রঙ ঠিক রাখে।
△ ইচ্ছা করলে টেস্টিং সল্ট দিতে পারেন।
Monday, March 28, 2016
Unknown

0 comments:
Post a Comment