Thursday, March 10, 2016

তেতুলের টক ঝাল মিষ্টি আচার

তেতুলের টক ঝাল মিষ্টি আচার

তেতুলের টক ঝাল মিষ্টি আচার তৈরির সহজ রেসিপি:

তেঁতুল খুবই একটি জনপ্রিয় খাবার যা সবাই পছন্দ করেন বিশেষ করে মেয়েরা বেশি। এই মজাদার খাবারটি যদি আর একটু বেশি মজাদার করে খাওয়া যায় তবে কেমন হয়? তাই Special Bangla Recipe আপনাদের জন্য নিয়ে এলো তেতুলের টক ঝাল মিষ্টি আচার তৈরির সহজ রেসিপি। রেসিপি জেনে তৈরি করুন আর পরিবেশন করুন অনেকদিন পর্যন্ত।তাহলে আর দেরি না করে আসুন জেনে নিই রেসিপিটি।

উপকরণ:

✿ তেতুল – ১/২ কেজি
✿ গুড় – ১/২ কেজি
✿ লবন – সাদ মতন
✿ পাচ ফোড়ন – ১ টেবিল চামচ
✿ লাল মরিচের গুড়া – সাদ মতন ( আমি বেশি ঝাল খাই দেখে আমি ৪ চা চামচ দিয়েছি)

✿ ধনে গুড়া – ২ চা চামচ
✿ তালা জিরা গুড়া – ১ চা চামচ
✿ সাদা সির কা – ১/২ কাপ
✿ সরিষা তেল – ১ কাপ
✿ রসুন কুচি – ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:

তেতুলকে ২ ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে তার থেকে আশগুলা বের করে নিয়ে চটকিয়ে রাখতে হবে। একটা পাতিল নিয়ে তাতে সরিষার তেল গরম করে তাতে সব মসল্লা এবং রসুন কুচি নিয়ে কষাতে হবে।কষানোর পরে তেতুলগুলা ওগুলার মাঝে দিয়ে দিতে হবে এবং অন্তত ৫ মিন সেটা কে কষাতে হবে।কষানোর পরে গুড় আর লবন দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে।একটু সিরকা দেওয়া যেতে পারে যদি মাখা মাখা না করতে চান।

টিপস:গুড়-এর বদলে চিনি ব্যবহার করা যেতে পারে তবে গুড় দিলে সাদ বেশি মজাদার হয়।

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More