Sunday, February 28, 2016

মজাদার চকলেট আইসক্রিম

মজাদার চকলেট আইসক্রিম 






উপকরণ :
গুঁড়া দুধ ২ কাপ, 
পানি আড়াই কাপ,
 চিনি ২ টেবিল-চামচ, 
চকলেটের দুটি ছোট বার,
 ক্রিম ১ টিন, 
ওভালটিন ৩ টেবিল-চামচ,

 তরল গ্লুকোজ ১ চা-চামচ,
 কনডেন্সড মিল্ক আধা টিন,
জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ,
 সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ, 
কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ।

প্রণালি :
গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।
 মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে। মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার।
শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে। ২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে। মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পরিবেশন করুন।

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More