সুস্বাদু মাংসের শাহী মোগলাই পরোটা
![]() |
| মাংসের শাহী মোগলাই পরোটা |
এমনিতে ই মোগলাই পরোটা খেতে সবাই খুবই পছন্দ করে ,তার
সাথে যদি থাকে মাংসের ছোঁয়া তবে তো আর কোন কথা ই
নাই!এই সুস্বাদু খাবারটি ইচ্ছা করলে ঘরেই তৈরি করা যায় খুব
সহজতপ তাই আজ আপনাদের জন্য রয়েছে সুস্বাদু মাংসের শাহী মোগলাই পরোটার রেসিপি। চলুন জেনে নেই রেসিপিটি।
✿ময়দা
৫০০ গ্রাম
✿লবণ
পরিমাণমতো,
✿মাংসের
কিমা ২০০ গ্রাম।
✿ডিম
৪টি,
✿ধনেপাতা কুচি ১ টোলি চামচ,
✿পিঁয়াজ কুঁচি ১ কাপ,
✿আদা
ও রসুনবাটা ২ চা চামচ।
✿গরম
মশলা গুঁড়ো ১ চা চামচ।
✿লবণ
স্বাদ অনুযায়ী এবং
✿তেল
পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি:
✿প্রথমে
ময়দায় স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণমতো তেল ও পানি দিয়ে ময়দা খাস্তা করে ছেনে নিতে হবে।
তারপর তা থেকে ৪টি বড় বড় গোলা তৈরি করে পরিমাণমতো তেলে চুবিয়ে প্রায় ২ ঘণ্টা রেখে দিতে
হবে।
✿এরপরে
একটি কড়াইয়ে তেল গরম করে তাতে কাটা পিয়াজ, আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ, গরম
মশলাগুঁড়ো ও কিমা দিয়ে ভালো কষিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করে তাতে ধনেপাতা কুচি
ও কাঁচামরিচ কুচি দিয়ে তা চুলো হতে নামিয়ে রেখে ঠাণ্ডা করে নিতে হবে।
✿এখন একটি করে ময়দার গোলা
নিয়ে তা থেকে রুটি বানিয়ে টেনে লম্বা করে নিয়ে একেবারে পাতলা করে বেলে তার ওপর হাত
দিয়ে তেল মাখিয়ে নিতে হবে।
✿তারপর প্রথমে পিয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ
কুচি, কিমা এবং সর্বশেষে একটি ডিম ভেঙে তাতে দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে রুটি চার
ভাঁজ করে পরোটার আকার করে নিতে হবে।
✿এরপর একটি পাত্রে তেল ভালো করে গরম করে নিন। গরম ডুবো তেলে পরোটা ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিন।
✿বিকেলের নাস্তায় প্রতিটি মোগলাই
পরোটাকে চার টুকরো করে সালাদ এবং সসের সাথে পরিবেশন করুন মজাদার মোগলাই পরোটা।
আরও মজাদার ও ভিন্নস্বাদের রেসিপির জন্য Special Bangla Recipe ....
Monday, February 29, 2016
Unknown

0 comments:
Post a Comment