Monday, February 29, 2016

‘ডিমের পাকোড়া’

special bangla recipe/dimer pakoda
‘ডিমের পাকোড়া’


প্রতিটি দিনই গৃহিণীদের বিকেল বেলা বেশ ঝামেলাই পোহাতে হয়পরিবারের সকলের সামনে নাস্তা হিসেবে কী দেয়া যায় তা নিয়েই অনেক চিন্তায় পড়ে যান সকলেস্বাদ ও স্বাস্থ্য দুইয়ের মিশ্রন খুঁজতে খুঁজতেই সময় পার হয়ে যায়কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে এই সমস্যার সমাধানমাত্র ১০ মিনিটে তৈরি করতে পারেন সুস্বাদু বিকেলের নাস্তা খুব সহজেইচলুন তবে জেনে নেয়া যাক ডিমের পাকোড়ার খুব সহজ রেসিপিটি

উপকরণ :

৪/৫ টি ডিম
আধা চা চামচ আদা বাটা
২ চা চামচ পেয়াজ বাটা
 ঝাল অনুযায়ী কাঁচামরিচ বাটা
 প্রয়োজন অনুযায়ী বেসন
সামান্য চালের গুঁড়ো
লবণ স্বাদমতো 
  তেল পরিমাণ মতো

 প্রস্তুত প্রণালি:
     প্রথমে একটি বড় বোলে ডিমগুলো ভেঙে ভালো করে ফেটিয়ে নিনএরপর সকল মসলা দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নিন

এরপর এতে দিন অল্প অল্প করে বেসনমাঝারি থেকে পাতলা ধরণের মিশ্রন তৈরি করুনএরপর এতে দিন চালের গুঁড়োচালের গুঁড়ো দিয়ে ঘন থকথকে মিশ্রন তৈরি করে নিনচালের গুঁড়োর জন্য পাকোড়া মুচমুচে হয়

এরপর একটি প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে গরম করে নিনএরপর চামচ বা হাত দিয়ে গোলার মতো করে প্যানে দিয়ে পাকোড়া ভেজে নিন


ভালো করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিনব্যস, এবার গরম গরম মজা নিন সস বা মেয়োনেজের সাথে। 

আরও মজাদার ও ভিন্নস্বাদের রেসিপির জন্য  Special Bangla Recipe 

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More