Tuesday, March 22, 2016

হালকা মশলায় সবজি ভুনা খিচুড়ি

special bangla recipe/ সবজি ভুনা খিচুড়ি
 সবজি ভুনা খিচুড়ি


যা লাগবে:

পোলাও চাল ১ কাপ
ডাল (মুগ বা মসুর) ১/২ কাপ
মিক্সড সবজি (গাজর আলু বরবটি টমেটো পেঁপে) ১ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়ো মিলে ২ চা চামচ
জিরা গুঁড়ো ১/২ চা চামুচ
এলাচি দারচিনি তেজপাতা কয়েকটা
আস্ত জয়ত্রী ২-৩ টুকরা
লবণ স্বাদমত
ধনিয়া পাতা কুচি
তেল ২ টেবিল চামচ
অল্প মাখন বা ঘি
ফুটন্ত গরম পানি আন্দাজ মত

প্রনালি:

হাঁড়িতে তেল দিয়ে পেয়াজ কুচি লাল করে ভেজে নিন। এবার একে একে সব মশলা দিয়ে কষিয়ে এতে চাল ও সবজি দিয়ে দিন। নারাচারা করে গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। পানির আন্দাজটা কম বেশি হতে পারে। একটু দেখে দেবেন।
নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিন। এর একটু খানি গরম মাখন ছিটিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। টুকরা করা লেবুর পিস দিয়ে সাজিয়ে গরম গরম ডিম ভাজির সাথে পরিবেশন করুন এই হালকা মশলার সবজি খিচুড়ি।

0 comments:

Post a Comment

Twitter delicious.com https://www.facebook.com/freebanglarecipe/?notif_t=page_fan Digg Stumbleupon Favorites More